ভুয়া চিকিৎসকের ৩ মাসের কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত মামুন-অর-রশিদ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মামুন-অর-রশিদ নামের এক ভুয়া চিকিৎসককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এ আদেশ দেন।
এরআগে দুপুর দেড়টার দিকে উপজেলা পৌরসদরের শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্ত মামুন-অর-রশিদ বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মামুন-অর-রশিদ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ছাড়াই রোগীর ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখতেন। এভাবে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণার অপরাধে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, শরীফ মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ারের মালিক মামুন-অর-রশিদ ‘ডাক্তার’ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। পাশাপাশি ডেন্টাল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বাত-ব্যথার অবৈধ ওষুধ বিক্রি করতেন। প্রতারণার দায়ে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ২ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ৩ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৪ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা
- ৫ সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াত প্রাধান্য দিচ্ছে কোয়ালিটি