‘শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়’
সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকরা তাদের উৎসব ভাতা চান শতভাগ। আসলে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
নজরুল ইসলাম আতিক/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ