পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মা-ছেলের মৃত্যু
ফাইল ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জে পল্লীবিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জামালগঞ্জ উপজেলা সদরের নতুনপাড়ায় এই মর্মস্পর্শী ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেবজ্যোতি সরকারের স্ত্রী ঝুমা সরকার (৩৫) ও তার ছেলে দীপ সরকার (২)। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে পূঁজা সরকার গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুমা সরকার তার দুই শিশু সন্তানকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি টিউবওয়েল থেকে ছেলে পানি খেতে চাইলে শিশুটির মা ও বোন তাকে পানি খাওয়ানোর সময় হঠাৎ বিকট শব্দে মাথার ওপরে থাকা তেলিয়া-নতুনপাড়া বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ঝুমা সরকার ও তার ছেলে দীপ সরকার।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত