টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪
ইয়াবা ও গাঁজাসহ আটক চারজন
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) ভোরে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কুলাল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই ওয়ার্ডের কুলাল পাড়ার মৃত মোক্তার আহমদের মেয়ে সনজিদা বেগম (৩০), একই এলাকার মৃত নুরুল ইসলামে ছেলে মো. সাইফুল ইসলাম (২৮), সোনা আলীর মেয়ে ফিরোজা বেগম (২০) ও ৪ নম্বর ওয়ার্ড নতুন পল্লান পাড়ার ইমান হোসনের ছেলে মো. মিজান (২৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা , চার কেজি গাঁজা ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
সায়ীদ আলমগী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত
- ২ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ
- ৩ নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- ৫ সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত