টেকনাফে ঘুমন্ত স্ত্রীর গলায় রশি পেঁচিয়ে হত্যা
আটক মো. ইয়াছিন
কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত স্ত্রীর গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগে মো. ইয়াছিন (২০) নামের এক যুবককে আটক করেছে এপিবিএন।
সোমবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের একটি শেড থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম পারভীন আক্তার (১৮)। তিনি একই ক্যাম্পেরব ডি-ব্লকের বশির আহমেদের মেয়ে। অপরদিকে আটক মো. ইয়াছিন একই এলাকার কালু হাজীর ছেলে।
এবিপিএন সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে রোববার গভীর রাতে ঘুমন্ত পারভীন আক্তারের গলা রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন মো. ইয়াছিন। খবর পেয়ে সকালে ইয়াছিনকে আটক করে মরদেহ হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ-১৬ আর্মড পুলিশ ব্যটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম পক্রিয়াধীন।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত
- ২ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ
- ৩ নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- ৫ সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত