রামুতে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ট্রাক-মাহিন্দ্রার মুখোমখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সড়কের দক্ষিণ মিঠাছড়ি কাঠিরমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আমির হামজা। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আর আহতরা হলেন- নুরুন্নাহার (২২), নুপুর (২৩) ও মঞ্জুর (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী মাহিন্দ্রা এবং টেকনাফগামী একটি ট্রাক কাঠিরমাথা এলাকায় পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাহিন্দার যাত্রী আমির হামজা নিহত হন। গুরুতর আহত হয় আরো ৩ জন। হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেছে।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল