ফরিদগঞ্জে শোবার ঘরে যুবকের গলাকাটা মরদেহ
চাঁদপুরের ফরিদগঞ্জে ফরিদ উদ্দিন ভূইয়া নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাউনিয়া গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ উদ্দিন ফরিদগঞ্জের মৃত হুমায়ুন ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহত ফরিদের বড় ভাই কাউসার দক্ষিণ আফ্রিকা প্রবাসী। তিনি অবিবাহিত হওয়ায় তার একতলা বিশিষ্ট বিল্ডিং ঘরে একা বসবাস করতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমোতে যান তিনি। শুক্রবার সারাদিন তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন আশপাশে খোঁজ করে। সন্ধ্যা ৭টার দিকে ওই বাড়ির সালাউদ্দিন নামের এক ব্যক্তি বিল্ডিংয়ের জানালার ফাক দিয়ে রক্তাক্ত অবস্থায় খাটের উপর ফরিদের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে আশেপাশের লোকজন এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নজরুল ইসলাম আতিক/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ