পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
পঞ্চগড়ের বোদায় পুকুরে ডুবে মধু নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী-কালিয়াগঞ্জ ইউনিয়নের গোমনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে গোমনাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মধু বাড়ির বাইরে প্রতিবেশি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। এরই মধ্যে সমবয়সী আরেক শিশু জানায়, মধু সড়কের ধারে পুকুরে পড়ে গেছে। পরে পরিবারের সদস্যরা পুকুরে নেমে ডুবে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে