শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি
লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি করা হয়েছে। ভোর ৬টা থেকে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত এই দুই নৌরুটে লঞ্চ চলাচল করবে। আগামী ২৫ এপ্রিল থেকে ২০ দিনের জন্য নতুন নিয়ম কার্যকর হবে।
লঞ্চ মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক লঞ্চ চলাচলের সময় বৃদ্ধির অনুমোদন দেন।
বিআইডাব্লিউটিএ শিমুলীয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ সচল রয়েছে। এছাড়াও এ নৌরুটে ১৫৩টি স্পিডবোট ও ৬টি ফেরি সচল রয়েছে।
আরাফাত রায়হান সাকিব/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত