রাস্তার পাশে কার্টনে মিললো মেয়ে নবজাতকের মরদেহ
হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি কার্টন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকালে মাধবপুর-মনতলা সড়কের আলেকপুর গ্রামের কাছে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একজন অটোরিকশা চালক রাস্তার পাশে কার্টনে নবজাতকের মরদেহ দেখতে পান। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আরেফিন ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশের ধারণা, সকালে কোনো এক সময় মরদেহটি কেউ কার্টনে করে রাস্তার পাশে রেখে গেছেন।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত