হবিগঞ্জে তিন টিকিট কালোবাজারি আটক
তিন টিকিট কালোবাজারিকে আটক করে জরিমানা করা হয়
হবিগঞ্জে তিন টিকিট কালোবাজারিকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা থেকে ট্রেনের টিকিটসহ হাতেনাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ বড়চর গ্রামের আব্দুর নুরের ছেলে মো. সোহেল (৩২), একই গ্রামের আছকির মিয়ার ছেলে মো. হেলাল (২৯) ও হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মো. নুরুল ইসলাম শাহজাহান (৪৫)।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালান। এসময় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহেলকে ২০ হাজার, হেলালকে ১৫ হাজার ও নুরুল ইসলাম শাহজাহানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান আল রিয়াদ/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত