শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে শাওন মিয়া (১২) নামের এক মাদরাসাছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
রোববার (৮ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শাওন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়চর গ্রামের জমির আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের কুতুবের চক মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র শাওন নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দেয়। এসময় অসাবধানতাবশত তার হাত সুইচ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. রজব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান আল রিয়াদ/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত