১৬০ টাকার তেল ২০০ টাকায় বিক্রি করছিলেন তারা
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ছয় প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(১১ মে) দুপুরে উপজেলার ড্রাইভার বাজার ও পুরান বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
তিনি জানান, বোতলের গায়ে মুদ্রিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে পোস্ট অফিস রোডের রাধাকৃষ্ণ ভাণ্ডারকে সাত হাজার টাকা, বাসন্তি স্টোরকে চার হাজার টাকা, ড্রাইভার বাজারের আব্দুর রউফ স্টোরকে পাঁচ হাজার টাকা, পুরান বাজারের মুখলিছ ভ্যারাইটিজ স্টোরকে ছয় হাজার টাকা, ইকবাল স্টোরকে চার হাজার টাকা এবং রিপন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্তত ৫০০ লিটার তেল বোতলের গায়ে মুদ্রিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
দেবানন্দ সিনহা আরও জানান, দোকানিরা বোতলের গায়ে মুদ্রিত মূল্য ১৬০ টাকায় বিক্রি না করে ২০০ টাকায় তেল বিক্রি করছিলেন। তাদের জরিমানার পাশাপাশি ভোক্তাদের কাছে মুদ্রিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা করেছি। ভোক্তা বিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত