মুন্সিগঞ্জে মজুতের দুই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার
মুন্সিগঞ্জে অবৈধভাবে মজুত ও বোতলজাত সয়াবিন তেল খুলে খুচরা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মে) সকালে উপজেলার মুক্তারপুর ও পরে দুপুরে রিকাবীবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিকাবীবাজারের একটি দোকান থেকে মজুত করা দুই হাজার লিটার তেল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি বলেন, অভিযানে দেখা যায় রমজান মাস ও তারও আগের তেল বিক্রি না করে মজুত করে রাখা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় মুক্তারপুরে লক্ষ্মী ও সাইদ স্টোরকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা ও রিকাবীবাজারে শাহজালাল স্টোরকে ৫০ হাজার জরিমানা করা হয়।
ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জ, সদর থানার পুলিশ ও সরকারের দুটি বিশেষ গোয়েন্দা সংস্থা অভিযানে অংশ নেয়।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ