ঝগড়ার সময় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
ছেলের ছুরিকাঘাতে নিহত আজদু মিয়া
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও পশ্চিমহাটি গ্রামে ঋণের টাকা নিয়ে ঝগড়ার সময় ছেলের ছুরিকাঘাতে বাবা আজদু মিয়া (৫৫) নিহত হয়েছেন। আজদু মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। শনিবার (১৪ মে) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয়াদী ও ঋণের টাকা নিয়ে আজদু মিয়ার সঙ্গে শনিবার রাতে ছেলে মাসুম মিয়ার (২০) ঝগড়া হয়। এক পর্যায়ে মাসুম মিয়া ক্ষিপ্ত হয়ে বাবা আজদু মিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে আজদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মাসুমকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএএইচ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত