দেশের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশের সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, খালেদা জিয়ার তলাবিহীন ঝুড়ির দেশ থেকে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) বিকেলে নওগাঁর নিয়ামতপুরে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশের জন্য আশীর্বাদ ছিল। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে তিনি জীবন বাজি রেখে কাজ করে চলেছেন।
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, সরকার সালেহ আহম্মেদ সজল, মোশাররফ হোসেন বকুল, আব্দুর রশিদ পটু।
আব্বাস আলী/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত