নদীতে ফেলা হলো ৫০ কেজি গরুর মাংস, জরিমানা ২০ হাজার
মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নাজরাতুন নাঈম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গরুর বাসি ও পচা মাংস বিক্রির অপরাধে ময়না মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ৫০ কেজি পচা মাংস জব্দের পর নদীতে ফেলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ মে) রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম।
তিনি বলেন, ভোক্তা বিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত