নওগাঁয় মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি করায় ৮ হাজার টাকা জরিমানা
নওগাঁয় মেয়াদোত্তীর্ণ আটা বিক্রি ও গ্যাসের মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।

তিনি জানান, শহরের বালুডাঙা বাসস্ট্যান্ডে মেয়াদোত্তীর্ণ আটা বিক্রির অপরাধে লাবলু স্টোরের মালিক লাবলুকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা গুডলাক গ্যাস ভান্ডারের মালিক শ্রী স্বপনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি দোকানে মানুষের খাবারের পাশাপাশি গো-খাদ্য বিক্রির অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক শামীম হোসেন।
এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্বাস আলী/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত