নওগাঁয় ট্রেনের ধাক্কায় নিহত ১
ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় মোসলেম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
মোসলেম উদ্দিন উপজেলার শুটকিগাছা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করছিল। এসময় মোসলেম উদ্দিন লাইন পার হচ্ছিলেন। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, মোসলেম উদ্দিন আহসানগঞ্জ স্টেশনের প্লাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন। এসময় ট্রেনের ধাক্কার ঘটনাস্থলেই তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্বাস আলী/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত