হবিগঞ্জে ধান মজুতের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
অভিযান করছেন ভ্রাম্যমাণ আদালত
হবিগঞ্জে ধানের অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ জুন) জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও র্যাব যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, দুপুরে শহরের খাদ্য গুদাম সড়কে অভিযান চালানো হয়। এ সময় শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং সোহেল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা ধানের লাইসেন্স না নিয়েই ব্যবসা পরিচালনা করছিলেন। এছাড়া তাদের গুদামে অবৈধভাবে ধান মজুদ করে রেখেছিলেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ