হবিগঞ্জে অতিরিক্ত দামে চাল বিক্রি, প্রতিষ্ঠানের জরিমানা
হবিগঞ্জে অতিরিক্ত দামে চাল বিক্রি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালন দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শহরের চৌধুরী বাজারে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় ওজনে কম দেওয়া ও লাইসেন্স না থাকায় মেসার্স শুভ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা না থাকা ও অতিরিক্ত দামে চাল বিক্রি করায় মেসার্স রিপন এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ