সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
হবিগঞ্জের মাধবপুরে পাথরভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদনান হাসান স্মরণ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদনান হাসান উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত সেবুল মিয়ার ছেলে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদের ভাতিজা।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনায়স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহত ব্যক্তিকে মাধবপুর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ