ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মকর্তার ঝুলন্ত মরদেহ
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শক জ্যোতিষ দাস
হবিগঞ্জে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে পরিদর্শক জ্যোতিষ দাসের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) রাতে এ ঘটনা ঘটে। জ্যোতিষ দাস আতুকুড়া গ্রামের জয় কিশোর দাসের ছেলে।
বানিয়চং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জ্যোতিষের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্যোতিষ আত্মহত্যা করেছেন। যদিও এর কোনো কারণ এখনও জানা যায়নি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ