হবিগঞ্জে হাওরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জের লাখাইয়ে হাওরে ডুবে সানজিদা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সানজিদা উপজেলার কাচেরহাটি এলাকার মেহেদী হাসানের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সানজিদা আক্তার খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী হাওরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ