বানিয়াচংয়ের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী জয়ী
মো. আনোয়ার হোসেন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূঁইয়া বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী আনোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মো. রেখাছ মিয়া পেয়েছেন চার হাজার ৭৭০ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৪৮৭ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৬৫.৫ শতাংশ। ৪২ ভোট বাতিল হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ