প্রবল বর্ষণে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা
টানা কয়েক ঘণ্টার বর্ষণে হবিগঞ্জ জেলা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বেশিরভাগ বাড়িতেই পানি ঢুকে পড়েছে। এমনকী পানি ঢুকেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনেও। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।

শুক্রবার (১৭ জুন) ভোর থেকে হবিগঞ্জে প্রবল বর্ষণ শুরু হয়। টানা ১০ ঘণ্টাব্যাপী বর্ষণ চলতে থাকে। প্রবল বর্ষণে জেলা শহরের সবচেয়ে উঁচু স্থান বাণিজ্যিক এলাকা, পুরানমুন্সেফী, বদিউজ্জামান খান সড়ক, সার্কিট হাউজ সড়ক, পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তা, উত্তর, দক্ষিণ ও পূর্ব শ্যামলী, কালিবাড়ি ক্রস রোড, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন, শায়েস্তানগর, মোহনপুরসহ প্রায় সবগুলো এলাকাই জলাবদ্ধতা দেখা দিয়েছে।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সকাল থেকেই বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ