সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে আতা মিয়া (৪০) নামের এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে।
রোববার (২৬ জুন) দুপুরে জগন্নাথপুর বাজারেরপাঠাগার মসজিদ মার্কেটের দুতলায় এ ঘটনা ঘটে। নিহত আতা মিয়া (৪০) জগন্নাথপুর পৌর এলাকার নোওয়াহাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর কাঁঠাল বাজারে বন্যার পানি উঠায় ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারণে ত্রিপল টানাতে গিয়ে আতা মিয়া ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান।
পরে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে