খোয়াই নদীতে গোসলে নেমে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
হবিগঞ্জে খোয়াই নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় পৌর শহরের যশেরআব্দা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই যুবক হলেন- হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা গ্রামের খেলু মিয়ার ছেলে নাঈম (১৬) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর (২০)।
এলাকাবাসী জানান, ফুটবল খেলা চলাকালে সন্ধ্যায় শহরের যশেরআব্দা এলাকার খোয়াই নদীতে গোসলে নামেন ওই দুজন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা ফিরে না আসায় অন্যদের সন্দেহ হয়। নদীতে খুঁজতে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। দুজনকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর সাগরও মারা যান
সদর আধুনিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, নাঈমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ