নদীপাড়ে যুবকের মাথাবিহীন মরদেহ
হবিগঞ্জে পৌর এলাকায় মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০২ জুলাই) সকালে পৌর এলাকার মাছুলিয়া থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহটি পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে কদর আলীর (৪৫) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে মাছুলিয়া খোয়াই নদীর পাড়ে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। পুলিশ মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে।
এদিকে গতকাল থেকে নিখোঁজ কদর আলীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বলে নিশ্চিত করেন।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথা উদ্ধারে অভিযান চলছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ