ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
বর্তমান সরকার দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার (২ জুন) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সুবর্ণজয়ন্তী ও সিধু কানু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জাতি গোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় সরকার বদ্ধপরিকর। তাদের জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, অনেক সংগঠন আছে যারা নৃ-গোষ্ঠীদের নিয়ে বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশে তাদেরকে জমায়েত করে এসব ভিডিও করে বিদেশে পাঠিয়ে অর্থ আনে। তারা নিজেরা ফায়দা লোটে কিন্তু নৃ-গোষ্ঠীর অবস্থার পরিবর্তন হয় না। অপরদিকে কারিতাস ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

এসময় মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যাগুলোর কার্যকর সমাধানে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার, কারিতাসের বিশপ জেভার্স রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক সুক্লেশ জর্জ কস্তা অনুষ্ঠানে বক্তব্য দেন।
আব্বাস আলী/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ