কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার
হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দিচ্ছেন পুলিশ সুপার
কুষ্টিয়ায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। একই সঙ্গে বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়া এক লাখ পাঁচ হাজার টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর করা হয়।
শনিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মো. খাইরুল আলম জানান, পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ হোসেন খান, আরওআই মো. শহীদুজ্জামান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আনিসুল ইসলাম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত