শায়েস্তাগঞ্জে রেলের জমি থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।
শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের পৌরমার্কেট সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফি উল্লাহ।
শনিবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত চলমান এই অভিযানে অর্ধশতাধিক আধপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রেলওয়ের জমি দখল করে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। বিষয়টি নজরে আসলে স্থাপনাগুলো উচ্ছেদ করে করে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, রেলওয়ে ভূমি দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
এসময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশীদসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান আল রিয়াদ/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ