সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
ফাইল ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুকুর ঘাট ব্যবহার ও দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাজিবুল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পশ্চিমপাড়া তকলিবুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নাজিবুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের আঘাতে নাজিবুল গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে