নওগাঁয় মসলার বাজারে অভিযান
নওগাঁয় কয়েকটি মসলার দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়
কোরবানি ঈদকে সামনে রেখে নওগাঁর মসলা বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩ জুলাই) দুপুরে চার প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে মসলা বাজারে অভিযান চালানো হয়। এসময় মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে শহরের পাইকারি মসলাপট্টি এলাকার চার প্রতিষ্ঠানকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে তাপস স্টোরকে ৫০০ টাকা, সুজন স্টোরকে এক হাজার টাকা, হানিফ স্টোরকে দুই হাজার টাকা এবং মেসার্স শেখ ব্রাদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, ঈদকে সামনে রেখে মসলাজাতীয় পণ্যসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান চালানো হয়। এছাড়া প্রতিদিনই জেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
আব্বাস আলী/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ