ঠিকানাহীন মানুষের জন্য ব্যারাক হাউজ হস্তান্তর করলো সেনাবাহিনী
নাটোরের গুরুদাসপুরে ঠিকানাহীন মানুষের পুনর্বাসনের জন্য বৃ-চাপিলা আশ্রয়ণ-২ প্রকল্পের ২২টি ব্যারাক হাউজ হস্তান্তর করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন।
এ উপলক্ষে সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বৃ-চাপিলার ওই ব্যারাক হাউজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু প্রমুখ।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, মেম্বার আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৫ একর ৩৪ শতাংশ জমির ওপর নির্মিত ২২টি ব্যারাক হাউজের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ।
ওই ব্যারাক হাউজে ঠিকানাহীন অসহায় ১১০টি পরিবারের পুনর্বাসন হবে।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত