মুরগির খোপ থেকে বাবা, বাগান থেকে ছেলে গ্রেফতার
হত্যা মামলার আসামিদের গ্রেফতারের পর থানায় আনা হচ্ছে
বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক জাহাঙ্গীর হাওলাদারকে হত্যার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে খাজুরবাড়িয়া গ্রামের একটি নির্জন বাড়ির মুরগির খোপের ভেতর থেকে বাবাকে এবং বাগানের ভেতর থেকে ছেলেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক ফরিদ শেখ (৩৮) ও তার আসিফ শেখকে (২০)।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জাগো নিশ্চিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলার আসামিদের গ্রেফতারের পর থানায় আনা হয়েছে।
এর আগে সোমবার দুপুর ২ টার দিকে মোরেলগঞ্জ সদরে প্রাণিসম্পদ অফিসের সামনে মোটরসাইকেলচালক জাহাঙ্গীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয় হত্যা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় জাহাঙ্গীরের ছেলে সাকিবও গুরুতর জখম হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে নিহতের স্বজন থানায় মামলা করেন।
এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে