মোংলা বন্দরে মেট্রোরেলের কোচ-ইঞ্জিন খালাস শুরু
জাহাজ থেকে নামছে মেট্রোরেলের কোচ-ইঞ্জিন
বাগেরহাটের মোংলা বন্দরে আসা মেট্রোরেলের ছয়টি কোচ ও দুটি ইঞ্জিন খালাস শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে এমভি এসপিএম ব্যাংকক জাহাজ থেকে এসব মালামাল নামানোর পর নদী পথে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, বুধবার বিকেল সাড়ে ৬টায় ছয়টি কোচ, দুটি ইঞ্জিন ৪৮ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। সন্ধ্যা থেকে রাতভর মেশিনারি পণ্যের প্যাকেজ নামানো হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে কোচ ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়।

তিনি বলেন, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৬২টি কোচ ও ৩০টি ইঞ্জিন এসেছে। আগস্টে আরও ১২টি কোচ-ইঞ্জিন আসবে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে