‘টোল না দিয়ে’ পদ্মা সেতু পার হওয়া যুবক আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু অতিক্রমকালে খালেদ মাহফুজ (২২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সেতুর জাজিরা প্রান্ত থেকে তাকে আটক করা হয়। পরে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয় ওই যুবককে।
খালেদ মাহফুজ নড়াইলের নরাগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা একটি মোটরসাইকেলসহ খালেদ মাহফুজকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাওয়া প্রান্তে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতু অতিক্রম করে জাজিরা প্রান্তে আসেন খালেদ মাহফুজ। জাজিরা প্রান্তে আসলে সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে। পরে মোটরসাইকেলসহ মাহফুজকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।
মো. ছগির হোসেন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ