পারিবারিক বিরোধে নাটোরে বাবার হাতে ছেলে খুন
ফাইল ছবি
নাটোরের লালপুরে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে আব্দুল হাকিমের (৪৫) মৃত্যু হয়েছে। পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার ময়না এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাকিম একই গ্রামের আজিজুর রহমান খলিফার (৬৫) ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , গত ছয় মাস থেকে ময়না গ্রামের আজিজুর রহমান খলিফার সঙ্গে বড় ছেলে আব্দুল হাকিমের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে আজিজুর তার ছেলে হাকিমকে বাড়ি থেকে বের করে দেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে হাকিমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহের একপর্যায়ে আজিজুর ক্রোধান্বিত হয়ে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আব্দুল হাকিমের মরদেহ বর্তমানে লালপুর হাসপাতাল মর্গে রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ আজিজুর রহমানকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।
রেজাউল করিম রেজা/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত