নওগাঁয় বাসচাপায় ভ্যানচালক নিহত
বাসচাপায় দুমড়ে-মুচড়ে যায় বাসটি
নওগাঁ সদর উপজেলায় বিআরটিসি বাসের চাপায় কছিম উদ্দিন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কছিম উদ্দিন উপজেলার বলিহার ইউনিয়নের গাজিপুর গ্রামের মৃত কুদরত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, ভ্যানচালক কছিম উদ্দিন ভোলা বাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বামপাশ থেকে ভ্যান নিয়ে ডানপাশে বেইলি ব্রিজের নিচে পার্শ্ববর্তী রাস্তায় নামার চেষ্টা করছিলেন।

এ সময় নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বিআরটিসিবাস ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক কছিম উদ্দিন মারা যান। ঘনার পর বাসটি রেখে চালক পালিয়ে যান। সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহতের মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আব্বাস আলী/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ