দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল পাঁচটার দিকে ভেড়ামারা উপজেলার কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বরিয়া গ্রামের মৃত আ. হামিদের ছেলে সজিব (২৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে মারুফ উল আলম পিয়াস (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা থেকে একটি মোটরসাইকেলে দুজন পাবনার উদ্দেশে এবং আরেকটি মোটরসাইকেলে দুজন বিপরীত থেকে মিরপুরে যাচ্ছিলেন। পথে ভেড়ামারার কাচিপাড়া এলাকায় পৌঁছালে ওই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াস মারা যান। তাদের সঙ্গে থাকা আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।
এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত