জাজিরা টোলপ্লাজায় গাড়ির চাপ নেই
ঈদের চতুর্থ দিনে গাড়িতে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে কর্মস্থলে ফিরছেন শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তবে যানবাহনের চাপ নেই পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজায়।
বুধবার (১৩ জুলাই) সকাল থেকেই জাজিরা টোলপ্লাজায় এমন চিত্র দেখা যায়।
ভোগান্তি ছাড়াই সরাসরি সেতু পার হচ্ছেন যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন জাগো নিউজকে বলেন, চাপ না থাকায় পদ্মা সেতুর টোলপ্লাজায় টোল দিয়ে নির্বিঘ্নে পারাপার করা হচ্ছে গাড়ি। যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না।
পদ্মা সেতু, টোলপ্লাজা ও এক্সপ্রেসওয়েতে নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।
মো. ছগির হোসেন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ