বিয়ের ১৬ দিন পর ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে বিয়ের ১৬ দিন পর শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন- সুদরানা গ্রামের সাইফুল সরদারের ছেলে মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুর (১৯)। ৩ জুলাই পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। লিমার বাবাবাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জাগো নিউজকে বলেন, মাসুম ও তার স্ত্রী লিমা খাতুন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যান। বুধবার সকাল হলেও তারা ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মান অভিমান থেকেই তারা আত্মহত্যা করেছে।
আব্বাস আলী/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ