নাটোরে বজ্রপাতে মাঠেই প্রাণ গেলো কৃষকের
ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে ছলিম উদ্দিন (৪২) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নটাবাড়িয়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
ছলিম উদ্দিন একই গ্রামের লইমুদ্দিনের ছেলে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন কৃষক ছলিম উদ্দিন। হঠাৎ বৃষ্টি ও বাতাসের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বজ্রপাতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করেন।
রেজাউল করিম রেজা/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত