কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ মতিউর রহমান (৫০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। রোববার রাত ২টার দিকে তিনি মারা যান। মতিউর রহমান ঢাকার বংশাল থানার মৃত আলী আজগরের ছেলে।
কাশিমপুর কারাগার-১ এর জেলসুপার সুব্রত কুমার বালা জানান , রোববার রাত ২টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মতিউর রহমান। তাকে দ্রুত কারা হাসপাতাল এবং পরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মতিউর রহমান মাদক মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৪ মাস আগে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আব্দুর রহমান আরমান/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে জামায়াতের মহিলা বিভাগের বিক্ষোভ
- ২ আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়ত সেদিন মুক্তিযুদ্ধ করতেন না
- ৩ স্কুল শিক্ষার্থীদের দিয়ে স্লোগান, বিএনপি প্রার্থী জালালকে শোকজ
- ৪ ধানের শীষকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী
- ৫ দেশের শস্য ভাণ্ডারে যুক্ত হলো ব্রি’র নতুন ৬ জাতের ধান