হাঁসের খামারের তারকাঁটায় বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেলো বৃদ্ধের
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইমান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইমান আলী ছাতুয়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জমি দেখে বাড়ি ফিরছিলেন ইমান আলী। রাস্তার পাশে একই গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের চারপাশে তারকাঁটায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। এ সময় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকে কালাম হোসেন পলাতক। বিষয়টির তদন্ত চলছে।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত