নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
নাটোর সদর উপজেলার শিব্দুরগ্রাম নতুনপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম নামে (৯) এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার শিব্দুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মোহাম্মাদ মুসা জানান, বাড়িতে খেলার এক পর্যায়ে বিদ্যুতের মিটারের আরথিংয়ের তার ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মনিরুল। পরিবারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিশু মনিরুল ইসলাম একই গ্রামের মোহাম্মাদ মুসার ছেলে। সে শিব্দুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ