নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ওপর সাতদিনের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজন কমিশনারকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য মিঠুন আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী জজ দেলায়ার হোসেনের আদালত এ নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, বুধবার (১০ আগস্ট) ছিল নাটোরে পরিবহন শ্রমিক ইউনিয়নে মনোনয়ন কেনার নির্ধারিত দিন। ওইদিন সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করতে চাইলে নির্বাচন কমিশন তাদের মনোনয়ন কিনতে দেয়নি। এ ঘটনার প্রতিবাদ করায় হামলা ও মারপিটের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে সাতদিনের জন্য নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন আদালত। সেইসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোর্তজা আলী বাবলুসহ তিনজন নির্বাচন কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ দেন।
নাটোর জজ কোর্টের জিপি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ