নাটোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
ফাইল ছবি
নাটোরের হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় নুরুল হুদা সাগর (৪২) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নুরুল হুদা সাগর রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার মঞ্জুর রহমানের ছেলে। তিনি বাগাতিপাড়া উপজেলার তমালতলায় প্রশিকার নামের একটি এনজিওর শাখা ব্যবস্থাপক।
প্রশিকার এরিয়া ম্যানেজার মোতাহার হোসেন জানান, স্ত্রীর অসুস্থতাজনিত কারণে সাগরের প্রতি দুইমাস পর পর রক্ত লাগে। রক্ত সংগ্রহের জন্য তিনি নাটোর শহরে এসেছিলেন। হরিশপুর বাস স্ট্যান্ডে পৌঁছার পর একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। এসময় ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ