কুষ্টিয়ায় পেট্রল পাম্পে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন কিশোরের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় রিমন (১৪) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো।
নিহত রিমন দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে। তার শরীরের প্রায় ৭৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে রিমন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যায়। গুরুতর আহত অবস্থায় গত শনিবার ভোরে সেখানে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল। এর আগে শনিবার দিনগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন মো. রাজিব উদ্দিন (২৫) নামে একজন একই হাসপাতালে মারা যান।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) নিহত হন।
বর্তমানে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মো. বিদ্যুৎ হোসেন (২৫) চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আল মামুন সাগর/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ